Web Analytics

চ্যাম্পিয়ন্স ট্রফিতে দ্বন্দ্ব লেগেই আছে। পাকিস্তানে ভারত খেলতে না চাইলে হাইব্রিড মডেল হলো, এরপর পাকিস্তান লেখা জার্সি না পরতে চাইলে তারও সমাধান হলো। গতকাল ভারতের বিরুদ্ধে খেলেছে বাংলাদেশ। ওই ম্যাচটি সরাসরি সম্প্রচারের সময় চ্যাম্পিয়ন্স ট্রফির ব্রান্ডিংয়ে ব্যবহৃত লোগোতে পাকিস্তানের নাম না থাকায় আইসিসির কাছে ব্যাখ্যা চায় পাকিস্তান। এতে আইসিসি ভুল স্বীকার করে বলেছে, এমনটি আর হবে না। বাংলাদেশ ভারত ম্যাচ সম্প্রচারের সময় লোগোতে লেখা ছিল 'চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫'। নিয়ম অনুসারে পাকিস্তানের নাম না থাকায় দেশটির অভিযোগ।

21 Feb 25 1NOJOR.COM

ফের লোগো বিতর্ক, আইসিসির কাণ্ডে নাখোশ পাকিস্তান

নিউজ সোর্স

ফের লোগো বিতর্ক, আইসিসির কাণ্ডে নাখোশ পাকিস্তান

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কত না জলঘোলা হলো। পাকিস্তানে খেলতে চায়নি ভারত। হাইব্রিড মডেলে সমাধান হলো। এরপর জার্সিতে ‘পাকিস্তান’ শব্দটি রাখতে চাইল না রোহিত শর্মারা। আইসিসির মধ্যস্ততায় সেটিও ঠিক হলো। তবে বিতর্ক থামছে না। এবার খোদ আইসিসি এমন কাণ্ড ঘটিয়ে বসেছে, যা নিয়ে চরম অসন্তুষ্ট পাকিস্তান।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।