Web Analytics

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের নতুন তিতাস-২৮ কূপ থেকে জাতীয় গ্রিডে দৈনিক ১ কোটি ২৫ লাখ ঘনফুট গ্যাস সরবরাহ শুরু হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী আনিন্দ্য ইসলাম অমিত শনিবার আনুষ্ঠানিকভাবে কূপটির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড বা বিজিএফসিএল।

বিজিএফসিএল জানিয়েছে, তিতাস-২৮ কূপের খনন শুরু হয় গত বছরের ১৫ ডিসেম্বর এবং শেষ হয় চলতি বছরের ১৯ জুন। কূপটি খননে প্রায় ২০০ কোটি টাকা ব্যয় হয়েছে। তিতাস-কামতা গ্যাসক্ষেত্রে চারটি কূপ খনন প্রকল্পে সমন্বিত ড্রিলিং ঠিকাদার হিসেবে কাজ করছে চীনা প্রতিষ্ঠান সিসিডিসি। তিতাসে আরও তিনটি কূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

ওই তিনটি কূপ খনন সফল হলে জাতীয় গ্রিডে দৈনিক আরও সাড়ে চার কোটি ঘনফুট গ্যাস যুক্ত হবে বলে অমিত জানান। তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে জ্বালানিতে স্বনির্ভর হওয়ার লক্ষ্যে ১৫০টি কূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে এবং ২৭টি কূপের কাজ চলছে। জ্বালানি সচিব জিয়াউল হক বলেন, গ্যাস সংকটে চাহিদার একটি অংশ আমদানি করে পূরণ করা হচ্ছে।

20 Sep 26 1NOJOR.COM

তিতাস-২৮ কূপ থেকে জাতীয় গ্রিডে দৈনিক ১ কোটি ২৫ লাখ ঘনফুট গ্যাস সরবরাহ শুরু

নিউজ সোর্স

তিতাসের নতুন কূপ থেকে দৈনিক ১.২৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ শুরু

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের নতুন একটি কূপ থেকে জাতীয় গ্রিডে দৈনিক এক কোটি ২৫ লাখ ঘনফুট গ্যাস সরবরাহ শুরু হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী আনিন্দ্য ইসলাম অমিত শনিবার আনুষ্ঠানিকভাবে তিতাস-২৮ কূপটির উদ্বোধন করেন। তিতাস গ্যাসক্

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।