Web Analytics

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ও মন্ত্রী পদমর্যাদার মো. ইসমাইল জবিউল্লাহ জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন বার্ষিক উন্নয়ন কর্মসূচিভুক্ত প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। সোমবার মন্ত্রণালয়ের প্রকল্পগুলোর ২০২৬-২৭ অর্থবছরের জুলাই মাসের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন। সভায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, এমপি উপস্থিত ছিলেন।

উপদেষ্টা বলেন, চলমান প্রকল্পের ভৌত ও আর্থিক অগ্রগতি নিয়মিত পর্যালোচনা করতে হবে। বাস্তবায়নে কোনো সমস্যা দেখা দিলে তা দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়নাধীন প্রকল্পে অবকাঠামো উন্নয়ন, বিসিএস ক্যাডার কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ কেন্দ্র আধুনিকায়ন এবং ডিজিটাইজেশনকে গুরুত্ব দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, কোনো প্রকল্পের নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পথে থাকলে এবং বাস্তবায়নে অতিরিক্ত সময় প্রয়োজন হলে যথাযথ প্রক্রিয়ায় মেয়াদ বৃদ্ধির উদ্যোগ নিতে হবে। তবে মেয়াদ বাড়ালেও কোনোভাবেই প্রকল্প ব্যয় বাড়ানো যাবে না। সভার শুরুতে তিনি সংগঠন ও ব্যবস্থাপনা নির্দেশিকা ২০২৬, ওএন্ডএম ম্যানুয়্যালের প্রথম ও দ্বিতীয় খণ্ড এবং সরকারি কর্মচারীদের পরিসংখ্যান ২০২৫ বইয়ের মোড়ক উন্মোচন করেন।

01 Sep 26 1NOJOR.COM

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এডিপি প্রকল্প দ্রুত ও সময়মতো বাস্তবায়নের নির্দেশ

নিউজ সোর্স

এডিপিভুক্ত প্রকল্প নির্ধারিত সময়ে বাস্তবায়নের নির্দেশ জনপ্রশাসন উপদেষ্টার

জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)ভুক্ত প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্ল

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।