Web Analytics

ফেনীতে একে অপরের বিরুদ্ধে দায়ের করা মামলায় স্বামী ও স্ত্রীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে আইনজীবীদের যুক্তিতর্ক শুনানি শেষে আপস মীমাংসা না হওয়ায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিনহাজ উদ্দিন এই আদেশ দেন।

আদালত সূত্র ও স্বামীপক্ষের আইনজীবী রবিউল হক ফরহাদের তথ্যমতে, সোনাগাজী উপজেলার সোনাপুর গ্রামের মো. সুমন ২০২৫ সালের অক্টোবরে একই উপজেলার ভোয়াগ গ্রামের নাসিমা আক্তারকে বিয়ে করেন। বিয়ের দুই মাস পর নাসিমা পূর্বপরিচিত এক ব্যক্তির সহায়তায় চার ভরি স্বর্ণালংকার ও এক লাখ টাকা নিয়ে চলে যান বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় সুমনের বাবা বাচ্চু মিয়া নাসিমার বিরুদ্ধে চুরির মামলা করেন। পাল্টা হিসেবে নাসিমা তার স্বামী ও শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে যৌতুক মামলা দায়ের করেন।

ফেনী কোর্টের ইনস্পেক্টর সাইফুল ইসলাম জানান, দুটি মামলার শুনানি শেষে পারিবারিক বিরোধ আপসের মাধ্যমে মীমাংসা না হওয়ায় আদালত স্বামী ও স্ত্রীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

10 Jun 26 1NOJOR.COM

ফেনীতে আপস ব্যর্থ হওয়ায় স্বামী-স্ত্রীকে কারাগারে পাঠানোর নির্দেশ

নিউজ সোর্স

একে অপরের বিরুদ্ধে মামলা, কারাগারে স্বামী-স্ত্রী | আমার দেশ

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশ : ১০ জুন ২০২৬, ১৮: ৫৫
ফেনীতে একে অপরের বিরুদ্ধে দায়ের করা মামলায় স্বামী-স্ত্রীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। বুধবার দুপুরে আইনজীবীদের যুক্তিতর্ক শুনানি শেষে আপস মীমাংসা না হওয়ায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিনহাজ উদ

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।