Web Analytics

ইরানের ইসফাহানে অবস্থিত একটি ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নিয়ে ‘ক্রমবর্ধমান উদ্বেগ’ জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। তেহরান সংস্থাটিকে এখনো স্থাপনাটি পরিদর্শনের অনুমতি দেয়নি। সদস্য দেশগুলোর কাছে পাঠানো একটি গোপনীয় ত্রৈমাসিক প্রতিবেদনে আইএইএ বলেছে, কেন্দ্রটির অবস্থান, বর্তমান অবস্থা এবং সেখানে পারমাণবিক উপাদান আছে কি না, তা নিশ্চিত করা যাচ্ছে না।

রয়টার্সের বরাতে প্রতিবেদনে স্থাপনাটির নাম ইসফাহান ফুয়েল এনরিচমেন্ট প্ল্যান্ট (আইএফইপি) বলা হয়েছে। আইএইএ জানিয়েছে, ২০২৫ সালের জুনে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর থেকে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত এবং বিভিন্ন পারমাণবিক স্থাপনায় প্রবেশাধিকার না পাওয়াকে তারা গুরুতর উদ্বেগ হিসেবে দেখছে।

সংস্থাটির মতে, পরিস্থিতির দ্রুত সমাধান প্রয়োজন। তথ্য ও পরিদর্শনের সুযোগ না থাকায় শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রম থেকে কোনো পারমাণবিক উপাদান সরানো হয়নি, এমন সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না আইএইএ। এএফপির বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, মহাপরিচালক ইরানকে কারিগরি ও ধাপে ধাপে বাস্তবায়নযোগ্য পদক্ষেপ বিবেচনার আহ্বান জানিয়েছেন, যাতে পরিদর্শকেরা আবার প্রবেশ করতে পারেন এবং স্বাভাবিক নিরাপত্তা পর্যবেক্ষণ পুনরায় চালু হতে পারে।

13 Nov 26 1NOJOR.COM

ইসফাহানের ভূগর্ভস্থ সমৃদ্ধকরণ কেন্দ্রে প্রবেশাধিকার না পাওয়ায় উদ্বিগ্ন আইএইএ

নিউজ সোর্স

পরিদর্শনের অনুমতি না পেয়ে ইরানের ভূগর্ভস্থ ইউরেনিয়াম কেন্দ্র নিয়ে উদ্বিগ্ন আইএইএ

ইরানের ইসফাহানে অবস্থিত ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নিয়ে ‘ক্রমবর্ধমান উদ্বেগ’ প্রকাশ করেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। তেহরান এখনো সংস্থাটিকে ওই স্থাপনা পরিদর্শনের অনুমতি দেয়নি। এ কারণে কেন্দ্রটির অবস্থান, বর্তমান অবস্থা এবং সে

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।