Web Analytics

ইসরাইল গাজাগামী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় অভিযান চালিয়ে ২০টি জাহাজ থেকে ১৭৫ জনকে আটক করেছে বলে জানিয়েছে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়। সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মন্ত্রণালয় জানায়, আটক ব্যক্তিদের শান্তিপূর্ণভাবে ইসরাইলের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। ইসরাইলি নৌবাহিনীর একটি জাহাজে থাকা কর্মীদের ভিডিওও প্রকাশ করা হয়েছে।

গাজা সুমুদ ফ্লোটিলা (জিএসএফ) জানিয়েছে, অন্তত ২২টি নৌযানে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে অভিযান চালিয়েছে ইসরাইলি বাহিনী। জিএসএফ একে জলদস্যুতা হিসেবে বর্ণনা করেছে। গাজায় প্রবেশের সব পথই ইসরাইলের নিয়ন্ত্রণে রয়েছে।

২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা অভিযোগ করছে যে, ইসরাইল গাজায় পণ্য প্রবাহে বাধা সৃষ্টি করছে, যা মানবিক পরিস্থিতিকে আরও জটিল করছে।

30 Apr 26 1NOJOR.COM

গাজাগামী ত্রাণবহর থেকে ১৭৫ জনকে আটক করেছে ইসরাইল

নিউজ সোর্স

গাজাগামী নৌবহর থেকে ১৭৫ জনকে আটক করল ইসরাইল | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ১৬: ২৫
গাজার উদ্দেশে যাত্রা করা ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় অভিযান চালিয়ে ২০টি জাহাজ থেকে ১৭৫ জনকে আটক করেছে ইসরাইল। সামাজিকমাধ্যম এক্সে দেওয়া পোস্টে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় একথা জানিয়েছে।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।