Web Analytics

হিজবুল্লাহর সঙ্গে কথিত যোগসূত্রের অভিযোগে ২১ ব্যক্তি ও গোষ্ঠীকে ‘সন্ত্রাসী’ হিসেবে তালিকাভুক্ত করেছে সংযুক্ত আরব আমিরাত। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এমিরেটস নিউজ এজেন্সি (ডব্লিউএএম) জানায়, তালিকাভুক্তদের মধ্যে ১৬ জন লেবানিজ নাগরিক এবং পাঁচটি লেবাননভিত্তিক বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে। জাতীয় আইনের আওতায় নিয়ন্ত্রক সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, তালিকাভুক্তদের সঙ্গে যুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পদ ২৪ ঘণ্টার মধ্যে জব্দ করতে।

ডব্লিউএএম জানায়, এই পদক্ষেপ সন্ত্রাসবাদ, চরমপন্থা এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর অর্থায়ন মোকাবিলায় আমিরাতের অঙ্গীকারকে প্রতিফলিত করে। সংস্থাটি একে আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা জোরদারের বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে বর্ণনা করেছে।

২০১৬ সালের মার্চে উপসাগরীয় সহযোগিতা পরিষদের সঙ্গে মিলে হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়েছিল সংযুক্ত আরব আমিরাত, যা তাদের দীর্ঘদিনের অবস্থানকে পুনর্ব্যক্ত করে।

13 May 26 1NOJOR.COM

হিজবুল্লাহর সঙ্গে যোগসূত্রের অভিযোগে ২১ ব্যক্তি ও গোষ্ঠীকে সন্ত্রাসী ঘোষণা আমিরাতের

নিউজ সোর্স

২১ ব্যক্তি ও গোষ্ঠীর ওপর নিষেধাজ্ঞা আমিরাতের | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৩ মে ২০২৬, ১০: ৩২আপডেট : ১৩ মে ২০২৬, ১১: ০৫
হিজবুল্লাহর সঙ্গে কথিত যোগসূত্রের অভিযোগে ২১ ব্যক্তি ও গোষ্ঠীকে ‘সন্ত্রাসী’ হিসেবে তালিকাভুক্ত করেছে সংযুক্ত আরব আমিরাত। এর মধ্যে ১৬ জন লেবানিজ নাগরিক এবং পাঁচটি লেবানন-ভিত্তিক বাণ

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।