Web Analytics

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সালেহ আহমেদ বলেছেন, ই-রিটার্ন বা অনলাইনে আয়কর রিটার্ন শুধু প্রযুক্তিগত অগ্রগতি নয়, বরং একটি আধুনিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থার প্রতিফলন। রোববার ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে ৯ম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তাদের জন্য আয়কর রিটার্ন ইলেকট্রনিকভাবে দাখিল বিষয়ক লার্নিং সেশনে তিনি এ কথা বলেন। আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের সহকারী কমিশনার একেএম মনিরুজ্জামান সেশনে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন।

সিনিয়র সচিব বলেন, কার্যকর ও জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে স্বচ্ছতা ও জবাবদিহিতা অপরিহার্য। সরকারি কর্মকর্তাদের জন্য ই-রিটার্ন বাধ্যতামূলক করা এই দুই মূলনীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। তিনি জানান, স্বয়ংক্রিয় ডেটা সংরক্ষণ ও বিশ্লেষণের ফলে আয়-ব্যয়ের অসামঞ্জস্য শনাক্ত করা সহজ হয়েছে, যা দুর্নীতি হ্রাস ও রাজস্ব বৃদ্ধিতে সহায়ক।

তিনি আরও বলেন, সরকারি কর্মকর্তাদের আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করা শুধু আইনি নয়, নৈতিক দায়িত্বও। ই-রিটার্ন ব্যবস্থা প্রশাসনিক শৃঙ্খলা ও নৈতিকতার ইতিবাচক উদাহরণ হিসেবে কাজ করছে এবং সাধারণ জনগণের কর প্রদানে আস্থা ও আগ্রহ বাড়াচ্ছে।

25 Jan 26 1NOJOR.COM

ভূমি সচিবের মতে ই-রিটার্ন আধুনিক ও স্বচ্ছ রাষ্ট্র ব্যবস্থার প্রতীক

নিউজ সোর্স

ই-রিটার্ন আধুনিক রাষ্ট্র ব্যবস্থার প্রতিফলন : ভূমি সচিব | আমার দেশ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ১৪: ৪০
স্টাফ রিপোর্টার
ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সালেহ আহমেদ বলেছেন, ই-রিটার্ন বা অনলাইনে আয়কর রিটার্ন শুধু প্রযুক্তিগত অগ্রগতি নয়, বরং একটি আধুনিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থার প্রতিফলন। এই ব্যবস্থা

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।