Web Analytics

চলমান এইচএসসি পরীক্ষা ২০২৬-এর প্রশ্নপত্র গ্রহণ, সংরক্ষণ, প্রেরণ ও বিতরণে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। মঙ্গলবার কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক নোটিশে এই নির্দেশনা সব পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের পাঠানো হয়েছে। বিষয়টি সব শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরকেও জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও প্রশ্নপত্রের গোপনীয়তা নিশ্চিত করতে প্রতিটি ধাপে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে হবে। পরীক্ষার কক্ষে প্রয়োজনের অতিরিক্ত কোনো প্রশ্নপত্র দেওয়া যাবে না এবং অব্যবহৃত প্রশ্নপত্র তাৎক্ষণিকভাবে নির্ধারিত পদ্ধতিতে নিরাপদে সংরক্ষণ করতে হবে। কোনো অবস্থাতেই প্রশ্নপত্র বা তার অংশ পরীক্ষা কক্ষের বাইরে নেওয়া যাবে না।

সংশ্লিষ্ট কর্মকর্তা, কক্ষ পরিদর্শক ও দায়িত্বপ্রাপ্তদের নির্দেশনাগুলো কঠোরভাবে অনুসরণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

07 Jul 26 1NOJOR.COM

এইচএসসি প্রশ্নপত্র ব্যবস্থাপনায় কঠোর নিরাপত্তা নির্দেশনা জারি

নিউজ সোর্স

এইচএসসি পরীক্ষার প্রশ্ন নিয়ে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ | আমার দেশ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ১৮: ৩১
চলমান এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র গ্রহণ, সংরক্ষণ, প্রেরণ ও বিতরণে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।
মঙ্গলবার কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।