Web Analytics

জাতীয় বেতন স্কেলের আওতায় থাকা প্রায় ১৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীর জন্য নতুন বেতন কমিশন গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে এ কমিশনের প্রধান করা হয়েছে। বর্তমানে তারা ২০১৫ সালের পে স্কেল অনুযায়ী বেতন পাচ্ছেন। দীর্ঘদিনের উচ্চ মূল্যস্ফীতি ও বাস্তব আয় কমে যাওয়ার প্রেক্ষাপটে এ উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি অর্থবছরের বাজেটে বেতন-ভাতায় মোট বরাদ্দ ধরা হয়েছে ৮৪,৬৮৪ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ১,৭০৭ কোটি বেশি।

24 Jul 25 1NOJOR.COM

জাতীয় বেতন স্কেলের আওতায় থাকা প্রায় ১৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীর জন্য নতুন বেতন কমিশন গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

নিউজ সোর্স

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো নির্ধারণে পে কমিশন

জাতীয় বেতন স্কেলের আওতাধীন কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কমিশন গঠন করা হয়েছে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার নেতৃত্বে উপদেষ্টা পরিষদে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে নতুন এ বেতন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।