Web Analytics

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, দেশটি আগামী এক বা দুই দিনের মধ্যেই নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করবে। রোববার আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর সংবিধান অনুযায়ী প্রক্রিয়া শুরু হয়েছে এবং একটি অন্তর্বর্তীকালীন কাউন্সিল গঠন করা হয়েছে, যা রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করছে।

আরাগচি ব্যাখ্যা করেন, সংবিধান অনুযায়ী এই ট্রানজিশন কাউন্সিলে রয়েছেন প্রেসিডেন্ট, প্রধান বিচারপতি এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন ফকিহ। নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত এই তিন সদস্যের কাউন্সিল নেতৃত্বের দায়িত্ব পালন করবে। ৮৮ সদস্যের অ্যাসেম্বলি অব এক্সপার্টস নতুন নেতা নির্বাচনের দায়িত্বে রয়েছে এবং তারা খুব শিগগিরই সিদ্ধান্ত নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, সবকিছুই সংবিধান ও আইনের আওতায় শৃঙ্খলাভাবে চলছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, ইরান আত্মরক্ষার ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা মানবে না।

01 Mar 26 1NOJOR.COM

খামেনির মৃত্যুর পর দুই দিনের মধ্যেই ইরানে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হবে

নিউজ সোর্স

দুই দিনের মধ্যেই নতুন নেতা নির্বাচন করবে ইরান: আরাগচি | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ২০: ২৪
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ‘আত্মরক্ষার ক্ষেত্রে ইরানের কোনো বিধিনিষেধ বা সীমা নেই। তিনি আরো বলেছেন, আগামী এক বা দুই দিনের মধ্যেই নতুন নেতা নির্বাচন করবে ইরান।
রোববার আল জাজিরাকে দেওয়া

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।