Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকারি কর্মকর্তাদের যেকোনো রাজনৈতিক দলের প্রতি ব্যক্তিগত সমর্থন থাকা দোষের নয়, তবে সেই সমর্থনের প্রকাশ সরকারি দপ্তরে নয়, ব্যালট বাক্সে হওয়া উচিত। রোববার সন্ধ্যায় সাভারের বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের মিলনায়তনে নবীন বিসিএস কর্মকর্তাদের ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। চার মাসের প্রশিক্ষণ শেষে তিনি শীর্ষ ১০ কর্মকর্তার হাতে সনদ তুলে দেন।

নবীন কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, একাডেমিক জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগের সময় এসেছে। দক্ষ, সৎ ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রশাসন রাষ্ট্রের সার্বিক উন্নয়নের জন্য অপরিহার্য। প্রশাসন, পররাষ্ট্র, কৃষি, ট্যাক্সেশন, শিক্ষা ও তথ্যসহ বিভিন্ন ক্যাডারে যোগ দিলেও তাদের প্রথম ও প্রধান পরিচয় জনপ্রশাসনের কর্মকর্তা; তাদের মূল দায়িত্ব জনগণের সেবা করা।

নাগরিকরা সরকারি অফিসে সহযোগিতা নিতে এসে যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি। ভুল আবেদনপত্রে শুধু সংশোধনের কথা না বলে কোথায় ও কার কাছে গেলে সংশোধন হবে, সে পরামর্শ দেওয়ার আহ্বান জানান। পছন্দের পদায়ন বা পদোন্নতির জন্য দক্ষতা ও সততার সঙ্গে আপস না করতে বলেন তিনি। প্রশাসনিক দীর্ঘসূত্রতা কমিয়ে সেবা সহজ ও নাগরিকবান্ধব করতে ইতিবাচক মানসিকতার ওপরও জোর দেন প্রধানমন্ত্রী।

09 Nov 26 1NOJOR.COM

নবীন বিসিএস কর্মকর্তাদের সরকারি দপ্তরে নিরপেক্ষ থেকে জনসেবা নিশ্চিতের আহ্বান

নিউজ সোর্স

রাজনৈতিক দলের প্রতি সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয়

প্রশাসনের কর্মকর্তাদের যেকোনো রাজনৈতিক দলের প্রতি সমর্থন থাকাকে দোষের মনে করেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে সেই সমর্থনের প্রকাশ সরকারি দপ্তরে নয়, ব্যালট বাক্সে ঘটতে হবে বলে মন্তব্য করেছেন তিনি। একইসঙ্গে দক্ষতা, সততা ও মানবিক মূল্যবোধের সঙ্গে দায়

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।