Web Analytics

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের ২৭ সেপ্টেম্বরের ইসলামাবাদমুখী মার্চকে সামনে রেখে রাজধানীর হাসপাতালগুলোতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সম্ভাব্য সংঘর্ষ ও বিপুলসংখ্যক আহতের আশঙ্কায় অতিরিক্ত বেড প্রস্তুত, রক্তের মজুত নিশ্চিত, অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা এবং জরুরি বিভাগ পূর্ণ সক্ষমতায় চালুর নির্দেশ দেওয়া হয়েছে।

ডনের পাওয়া নথি অনুযায়ী, একটি হাসপাতালের জরুরি বিভাগে পুরুষ ও নারীদের জন্য ১০টি করে বেড সংরক্ষণ এবং রক্ত ব্যাংকে অন্তত ১০০ ব্যাগ রক্ত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। সতর্কতা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বহাল থাকবে। পিআইএমএসের জরুরি বিভাগ, আইসিইউ, অপারেশন থিয়েটার, ট্রমা, নার্সিং ও ডায়াগনস্টিক বিভাগকেও পূর্ণ প্রস্তুতিতে থাকতে বলা হয়েছে।

কিছু হাসপাতালে জরুরি নয় এমন অস্ত্রোপচার স্থগিত, কর্মীদের ছুটি বাতিল এবং স্থিতিশীল রোগীদের ছাড়ার মাধ্যমে বেড খালি করার কথা বলা হয়েছে। ইসলামাবাদের প্রবেশপথ ও সড়কে কনটেইনার বসিয়ে নিরাপত্তাও জোরদার করা হচ্ছে। সরকার পিটিআইকে কর্মসূচি থেকে সরে আসতে বললেও দলটি মার্চ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। পিটিআই ইমরান খানের বোন ও দলীয় কর্মীদের আটকের ঘটনাকে রাজনৈতিক নিপীড়ন বলেছে।

24 Sep 26 1NOJOR.COM

পিটিআইয়ের ২৭ সেপ্টেম্বরের মার্চের আগে ইসলামাবাদের হাসপাতালগুলোতে বিশেষ প্রস্তুতি

নিউজ সোর্স

ইসলামাবাদে হাসপাতালের বেড খালি করার নির্দেশ, বড় সংঘর্ষের আশঙ্কায় উচ্চ সতর্কতা জারি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ২৭ সেপ্টেম্বরের ইসলামাবাদমুখী মার্চকে ঘিরে দেশটির রাজনৈতিক উত্তেজনা আরো তীব্র হয়েছে। সম্ভাব্য সংঘর্ষ ও বিপুলসংখ্যক আহতের আশঙ্কায় ইসলামাবাদের হাসপাতা

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।