Web Analytics

বাংলাদেশ খেলাফত যুব মজলিস রাজধানীর ফার্মগেট মেট্রোরেল স্টেশনে পোশাককে কেন্দ্র করে ঘটনার পর ঘোষিত ‘শর্টস পরেই মেট্রোতে উঠি!’ কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। আগামী বৃহস্পতিবারের এ কর্মসূচিতে অংশ না নিতে যুবসমাজের প্রতি আহ্বান জানায় সংগঠনটি। কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, সভাপতি পরিষদ সদস্য মাওলানা আবদুল্লাহ আশরাফ ও মাওলানা জাকির হোসাইন যৌথ বিবৃতিতে এ কথা বলেন।

বিবৃতিতে নেতারা বলেন, নাগরিক হয়রানির বিরুদ্ধে নিয়মতান্ত্রিকভাবে প্রতিবাদ করার অধিকার সবার রয়েছে। তবে তাদের মতে, প্রস্তাবিত কর্মসূচি ধর্মীয় অনুভূতি, সামাজিক শালীনতা ও প্রচলিত তাহজিব-তমাদ্দুনকে উপেক্ষা করবে। তারা এটিকে প্রতিবাদের নামে পশ্চিমা অপসংস্কৃতি ও অশ্লীলতা ছড়ানোর অপচেষ্টা হিসেবে বর্ণনা করেন।

পোশাক ও লজ্জাশীলতা বিষয়ে ইসলামের নির্দেশনার কথা উল্লেখ করে নেতারা সূরা আল-আরাফ, সূরা আন-নূর এবং লজ্জাশীলতা সম্পর্কিত হাদিসের কথা তুলে ধরেন। তাদের ভাষ্য, মেট্রোরেলের মতো গণপরিবহনে দলবদ্ধভাবে হাফ প্যান্ট পরে চলাচলের কর্মসূচি তরুণদের নৈতিক ও সামাজিক মূল্যবোধে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তারা উসকানিমূলক কর্মসূচিতে অংশ না নিয়ে ইসলাম ও দেশের কল্যাণে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

30 Sep 26 1NOJOR.COM

হাফ প্যান্ট পরে মেট্রোয় ওঠার ঘোষিত কর্মসূচি প্রত্যাহারের আহ্বান যুব মজলিসের

নিউজ সোর্স

মেট্রোরেলে হাফ প্যান্ট পরিধানের বিতর্কিত কর্মসূচি প্রত্যাহারে যুব মজলিসের আহ্বান

প্রতিবাদের নামে পশ্চিমা অপসংস্কৃতি ও অশ্লীলতা ছড়ানোর ষড়যন্ত্র রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস। একই সঙ্গে মেট্রোরেলে হাফ প্যান্ট পরিধান করে চলাচলের ঘোষিত কর্মসূচি প্রত্যাহারে যুবসমাজের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।
বাংলাদেশ খে

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।