Web Analytics

রাজধানীর হাজারীবাগের বারইখালী এলাকায় এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের একটি গুদামে মুখোশধারী দুর্বৃত্তরা হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিকদার মেডিকেল কলেজের পাশে এ ঘটনা ঘটে। হামলাকারীরা গুদামের আসবাবপত্র ও মালামাল ভাঙচুর করে সিসিটিভি ক্যামেরা এবং একটি ল্যাপটপ নিয়ে যায়। এতে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

হাজারীবাগ থানার পরিদর্শক (তদন্ত) শাহাদাত হোসেন বলেন, শীর্ষ সন্ত্রাসী ক্যাপ্টেন ইমনের লোক পরিচয়ে এজেআর কুরিয়ার সার্ভিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র অনুযায়ী, মাস্ক ও হেলমেট পরা একটি দল হঠাৎ গুদামে ঢুকে তাণ্ডব চালায়। হামলার সময় কর্মকর্তা-কর্মচারীরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি করেন।

পুলিশের কাছে তথ্য রয়েছে, হামলার আগে আশপাশের কয়েকটি সিসিটিভি ক্যামেরা বন্ধ বা অকার্যকর করা হয়েছিল। হামলাকারীদের শনাক্ত কঠিন করতে এটি পরিকল্পিতভাবে করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে এবং আলামত সংগ্রহের উদ্যোগ নিয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

21 Oct 26 1NOJOR.COM

হাজারীবাগে কুরিয়ার গুদামে হামলা চালিয়ে সিসিটিভি ক্যামেরা ও ল্যাপটপ নিয়ে গেছে দুর্বৃত্তরা

নিউজ সোর্স

শীর্ষ সন্ত্রাসী ইমনের লোক পরিচয়ে কুরিয়ার সার্ভিসের গুদামে হামলা-লুটপাট

রাজধানীর হাজারীবাগে এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের একটি গুদামে হামলা ও ভাঙচুর চালিয়েছে মুখোশধারী একদল দুর্বৃত্ত। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বারইখালী এলাকায় সিকদার মেডিকেল কলেজের পাশে এ ঘটনা ঘটে।
হামলাকারীরা গুদামের আসবাবপত্র ও মালামাল ভ

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।