Web Analytics

চট্টগ্রাম থেকে ফেরার পথে কার্গো জাহাজের ধাক্কায় কর্ণফুলী নদীতে ডুবে যাওয়া মাছ ধরার ট্রলারের দুই নিখোঁজ জেলের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ভোরে চট্টগ্রামের কর্ণফুলী নদীর আকমল আলী ঘাট এলাকা থেকে স্থানীয়রা লাশ দুটি উদ্ধার করেন। পরে পুলিশ লাশ দুটি চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

নিহতরা হলেন নোয়াখালীর হাতিয়ার মোস্তফার ছেলে মিরাজ উদ্দিন (৩২) এবং চরচেঙ্গা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে শরীফ উদ্দিন। গত রোববার দিবাগত রাত চারটার দিকে আকমল আলী ঘাটসংলগ্ন কর্ণফুলী নদীতে এ দুর্ঘটনা ঘটে। ট্রলারটিতে থাকা তিন জেলের মধ্যে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছিল।

দুর্ঘটনার পর মিরাজ উদ্দিন ও শরীফ উদ্দিন নিখোঁজ ছিলেন। পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পারভেজ আলম জানান, স্থানীয়দের সহযোগিতায় সকালে কর্ণফুলী নদী থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষ হওয়ার পর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

28 Oct 26 1NOJOR.COM

কর্ণফুলীতে ট্রলারডুবির পর দুই নিখোঁজ জেলের লাশ উদ্ধার

নিউজ সোর্স

হাতিয়ায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ দুই জেলের লাশ উদ্ধার

চট্টগ্রাম থেকে ফেরার পথে কার্গো জাহাজের ধাক্কায় কর্ণফুলী নদীতে ডুবে মাছ ধরার ট্রলারের দুই নিখোঁজ জেলের লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার ভোরে চট্টগ্রামের কর্ণফুলী নদীর আকমল আলী ঘাট এলাকা থেকে স্থানীয়রা তাদের লাশ উদ্ধার করেন। পরে পুলিশ গিয়ে লাশ দুটি

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।