Web Analytics

শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়া এসডিএন বিএইচডিতে চাকরির সুযোগ পাচ্ছেন বাংলাদেশি কর্মীরা। রোববার বিকেলে লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ প্রার্থী নির্বাচিত হয়েছেন। প্রবাসী কল্যাণ ভবনের প্রবাসী মিলনায়তনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

গত ৬ নভেম্বর থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে আবেদন করা ৪ হাজার ২৯ জনের মধ্য থেকে ইলেকট্রনিক পদ্ধতিতে প্রার্থীদের নির্বাচন করা হয়। অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিনিধি, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বা বোয়েসেলের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জনের মধ্য থেকে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার মাধ্যমে শেষ পর্যন্ত ১১২ জনকে নিয়োগ দেওয়া হবে। অনুষ্ঠানে মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আহমাদুল হক, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. আসাদুজ্জামান এবং যুগ্মসচিব নূরুন নাহার উপস্থিত ছিলেন।

08 Nov 26 1NOJOR.COM

মালয়েশিয়ায় ডিএইচএল চাকরির জন্য লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ বাংলাদেশি

নিউজ সোর্স

মালয়েশিয়ায় বিনা খরচে চাকরির সুযোগ, লটারিতে প্রাথমিক তালিকায় ৩০০ জন

শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় চাকরির সুযোগ পাচ্ছেন বাংলাদেশি কর্মীরা। দেশটির খ্যাতনামা প্রতিষ্ঠান ‘ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়া এসডিএন বিএইচডি’তে নিয়োগের জন্য লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জন প্রার্থীকে নির্বাচিত করা হয়েছে।
রোববার বিকেলে প্রবাসী

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।