Web Analytics

সৌদি আরব ও কাতারের জ্বালানি স্থাপনা সুরক্ষায় যুক্তরাষ্ট্র আরও দুটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যাটারি মোতায়েন করেছে। ইরানে সম্ভাব্য নতুন সামরিক হামলার প্রস্তুতির মধ্যে বৃহস্পতিবার অ্যাক্সিওস দুই মার্কিন কর্মকর্তা ও এক আঞ্চলিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত মাসে সৌদি আরবে একটি প্যাট্রিয়ট ব্যাটারি মোতায়েন করা হয়, যা একটি গুরুত্বপূর্ণ তেল স্থাপনা রক্ষায় ব্যবহৃত হচ্ছে। আরেকটি ব্যাটারি কাতারে পাঠানো হয়েছে একটি প্রাকৃতিক গ্যাস স্থাপনা সুরক্ষার জন্য। ইরানে বড় ধরনের সামরিক অভিযান পুনরায় শুরু হলে গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো রক্ষায় ওয়াশিংটন পাশে থাকবে—এ আশ্বাসের অংশ হিসেবে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

বৃহস্পতিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, আগামী কয়েক সপ্তাহে ইরানে আবার বোমা হামলা শুরু করা হবে কি না, তা তিনি বিবেচনা করছেন। অ্যাক্সিওস জানায়, আগস্টের শুরুতে সৌদি ও কাতারি নেতারা ট্রাম্পকে ইরানের জ্বালানি অবকাঠামোয় হামলাসহ বড় অভিযান না চালানোর আহ্বান জানান। তাদের আশঙ্কা ছিল, ইরান প্রতিশোধে সৌদি ও কাতারের তেল-গ্যাস স্থাপনায় হামলা করতে পারে।

02 Oct 26 1NOJOR.COM

সৌদি ও কাতারের জ্বালানি স্থাপনা রক্ষায় আরও প্যাট্রিয়ট ব্যাটারি পাঠাল যুক্তরাষ্ট্র

নিউজ সোর্স

সৌদি-কাতারে আরো প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন যুক্তরাষ্ট্রের

ইরানে সম্ভাব্য নতুন করে সামরিক হামলার প্রস্তুতির মধ্যেই সৌদি আরব ও কাতারের জ্বালানি স্থাপনাগুলোর নিরাপত্তায় আরো দুটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যাটারি মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস বৃহস্পতিবার দুই মার্কিন কর্মকর

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।