Web Analytics

ইসরাইলি কারাগারে ফিলিস্তিনি বন্দিদের ওপর পদ্ধতিগত যৌন নির্যাতনের অভিযোগে নিউইয়র্ক টাইমসের প্রকাশিত প্রতিবেদনের তীব্র প্রতিবাদ জানিয়েছে ইসরাইল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই প্রতিবেদনকে আধুনিক সংবাদমাধ্যমের ইতিহাসে অন্যতম ভয়াবহ ‘রক্তক্ষয়ী অপবাদ’ হিসেবে উল্লেখ করেছে। দুইবার পুলিৎজার পুরস্কারপ্রাপ্ত কলামিস্ট নিকোলাস ক্রিস্টোফের লেখা এই নিবন্ধে ইসরাইলি সেনা, জিজ্ঞাসাবাদকারী ও কারারক্ষীদের হাতে শিশুসহ ফিলিস্তিনি বন্দিদের ওপর যৌন সহিংসতার বিবরণ তুলে ধরা হয়।

অধিকৃত পশ্চিম তীরের সাক্ষাৎকারের ভিত্তিতে ক্রিস্টোফ দাবি করেন, এ ধরনের নির্যাতন ইসরাইলি নিরাপত্তা ব্যবস্থার নিয়মিত কর্মকাণ্ডে পরিণত হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি নেতারা সরাসরি ধর্ষণের নির্দেশ দেন এমন প্রমাণ না থাকলেও যৌন সহিংসতা এখন ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর’। জাতিসংঘ ও মানবাধিকার সংস্থার তথ্য বিশ্লেষণ করে ক্রিস্টোফ অভিযোগ করেন, এসব নির্যাতন রাষ্ট্রীয় নীতির অংশ হিসেবে পরিচালিত হচ্ছে।

গত মাসে জাতিসংঘের বিশেষজ্ঞরা ফিলিস্তিনিদের বিরুদ্ধে যৌন সহিংসতাকে ইসরাইলি দখলদারিত্বের কেন্দ্রীয় উপাদান এবং গণহত্যা ও জাতিগত নিধনের হাতিয়ার হিসেবে বর্ণনা করেন। ইসরাইল এসব অভিযোগ অস্বীকার করে আসছে।

12 May 26 1NOJOR.COM

ফিলিস্তিনি বন্দিদের যৌন নির্যাতনের অভিযোগে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন প্রত্যাখ্যান করল ইসরাইল

নিউজ সোর্স

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে ক্ষুব্ধ ইসরাইল | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১২ মে ২০২৬, ১০: ৫০আপডেট : ১২ মে ২০২৬, ১১: ১৫
ইসরাইলি কারাগারে ফিলিস্তিনি বন্দিদের ওপর ‘নৃশংস যৌন নিপীড়ন’ নিয়ে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসে প্রকাশিত একটি নিবন্ধের তীব্র প্রতিবাদ জানিয়েছে ইসরাইল।
দেশটির পররাষ্ট্র মন

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।