Web Analytics

জননিরাপত্তা নিশ্চিত, স্বাধীনতা রক্ষা, গণতন্ত্রের বিকাশ এবং ফ্যাসিবাদ দমনে সরকার আন্তরিকতা ও কার্যকর পদক্ষেপ দেখালেই জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দলীয় ঐক্য। রোববার রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন ও গণহত্যার বিচারের মাধ্যমেই ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য গড়ে উঠতে পারে।

সরকারকে ব্যর্থতার দায় স্বীকারের আহ্বান জানিয়ে আযাদ বলেন, সংসদে একজন দায়িত্বশীল মন্ত্রী জাতীয় ঐক্যের কথা বললেও সরকারপ্রধানের পক্ষ থেকে কোনো ঘোষণা আসেনি। তাঁর অভিযোগ, সরকার জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ ও গণভোট বাস্তবায়ন করতে পারেনি; সংস্কার এবং গণহত্যার বিচারপ্রক্রিয়ার গতিও কমেছে। বিভিন্ন সহিংসতা, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় সরকারের পদক্ষেপ নিয়েও তিনি সমালোচনা করেন।

পূর্বঘোষিত ২১ নভেম্বরের ঢাকা-সিলেট লংমার্চ আনুষ্ঠানিকভাবে স্থগিত করেছে জোট। সড়কের বেহাল অবস্থা, ট্রেনে কর্মসূচি ব্যবস্থাপনার জটিলতা এবং জনদুর্ভোগ এড়ানোর কথা জানানো হয়। ১১ দলে ভাঙনের খবরকে অপপ্রচার আখ্যা দিয়ে আযাদ বলেন, জোট অটুট ও ঐক্যবদ্ধ রয়েছে এবং নিয়মতান্ত্রিক পদ্ধতিতে কর্মসূচি অব্যাহত রাখবে।

15 Nov 26 1NOJOR.COM

জাতীয় ঐক্যের ডাকে সাড়া দিতে সরকারের কার্যকর পদক্ষেপের শর্ত দিল ১১ দল

নিউজ সোর্স

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

গণভোটের রায় বাস্তবায়ন ও গণহত্যার বিচারের মাধ্যমেই কেবল ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য গড়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক এবং জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
সরকারকে ব্যর্থতার দায় স্বীকার করার আহ

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।