Web Analytics

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজ থেকে প্রথমবারের মতো ট্রানজিট ফি বা টোল আদায় করেছে ইরান। ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার হামিদরেজা হাজি বাবায়ি জানিয়েছেন, সংগৃহীত টোলের প্রথম কিস্তির অর্থ ইতোমধ্যে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের অ্যাকাউন্টে জমা হয়েছে। পার্লামেন্টের আরেক সদস্য আলিরেজা সালিমিও নির্ভরযোগ্য সূত্রের বরাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজের ধরন, মালামালের পরিমাণ এবং ঝুঁকির মাত্রার ওপর ভিত্তি করে টোলের পরিমাণ নির্ধারণ করা হচ্ছে। হরমুজ প্রণালিতে নিরাপত্তা নিশ্চিত করার ব্যয়ভার বহনের অংশ হিসেবে ইরানের পার্লামেন্ট এই ‘সিকিউরিটি ট্যাক্স’ বা নিরাপত্তা কর আরোপের পরিকল্পনা নেয়। গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে প্রণালিতে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটছে। ইরান সম্প্রতি বাণিজ্যিক জাহাজগুলোর ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে এবং নির্দিষ্ট শর্তে চলাচলের অনুমতি দিচ্ছে।

এই ব্যবস্থার আওতায় এখন থেকে নিয়মিতভাবে টোল আদায়ের প্রক্রিয়া শুরু করল দেশটি।

23 Apr 26 1NOJOR.COM

হরমুজ প্রণালিতে জাহাজ থেকে টোল আদায় শুরু করল ইরান

নিউজ সোর্স

হরমুজ প্রণালির টোল থেকে প্রথম আয় পেল ইরান | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ১৭: ২৭আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ১৯: ০৬
হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজ থেকে প্রথমবারের মতো ট্রানজিট ফি বা টোল আদায় করেছে ইরান।
বৃহস্পতিবার ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার হামিদরেজা হাজি বাবায়ি এই তথ্য নি

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।