টেকনাফে বিএনপি নেতার পিকনিক থেকে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল
কক্সবাজারের টেকনাফে এক বিএনপি নেতা আয়োজিত পিকনিক থেকে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল বের করার অভিযোগ উঠেছে। ওই মিছিলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নেন।
গত শনিবার বিকেলে টেকনাফের মেরিন ড্রাইভে এ ঘটনা ঘটে। এর আগে উপজেলার হ্নী