আসিয়ান কাপে বাংলাদেশের সূচি চূড়ান্ত
ইন্দোনেশিয়ায় বসতে যাওয়া ফিফা আসিয়ান কাপের বাংলাদেশের ম্যাচের সূচি চূড়ান্ত হয়েছে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। আগামী ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে অভিযান শুরু করবে বাংলাদেশ।