Web Analytics

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বিশ্বব্যাপী ক্রমবর্ধমান পরিবেশ ও জলবায়ু সংকট মোকাবিলায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন। বুধবার (৮ এপ্রিল) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে দুই দিনব্যাপী ‘সবুজ জ্বালানি অলিম্পিয়াড ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, পরিবেশ সমস্যা এমন একটি বৈশ্বিক চ্যালেঞ্জ যা মানুষ প্রায়ই প্রভাব অনুভব না করা পর্যন্ত পুরোপুরি উপলব্ধি করতে পারে না। তিনি সচেতনতা বৃদ্ধি ও প্রজন্মান্তরে তা ছড়িয়ে দেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। পরিবেশগত সংকটকে স্বল্পমেয়াদি উন্নয়ন সমস্যার চেয়ে দীর্ঘমেয়াদি ও সুদূরপ্রসারী বলে উল্লেখ করে তিনি টেকসই জীবনধারা, দায়িত্বশীল নগরায়ণ ও প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উন্নয়নের জন্য তরুণদের মধ্যে প্রয়োগযোগ্য জ্ঞান গড়ে তোলার আহ্বান জানান।

তিনি আরও বলেন, বৈশ্বিক জ্বালানি সংকট ও আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি পরিবেশ ও অর্থনীতির ওপর সরাসরি প্রভাব ফেলছে। এ প্রেক্ষাপটে শিক্ষা ও গবেষণাকে পরিবেশ, রাজনীতি ও অর্থনীতির সঙ্গে সমন্বয় করার আহ্বান জানান তিনি এবং এ ধরনের উদ্যোগকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কৌশলগত বিনিয়োগ হিসেবে অভিহিত করেন।

08 Apr 26 1NOJOR.COM

পরিবেশ ও জলবায়ু সংকট মোকাবিলায় তরুণদের সম্পৃক্ততার আহ্বান জানালেন তথ্যমন্ত্রী

নিউজ সোর্স

পরিবেশ সংকট মোকাবিলায় তরুণদের সম্পৃক্ত করার আহ্বান তথ্যমন্ত্রীর

বিশ্বব্যাপী ক্রমবর্ধমান পরিবেশ ও জলবায়ু সংকট মোকাবিলায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বুধবার (৮ এপ্রিল) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে দুই দিনব্যাপী ‘সবুজ জ্বালানি অলিম্পিয়াড ২০২৬’-এ