Web Analytics

দুই বছর বন্ধ থাকার পর আগামী রোববার, ১ ফেব্রুয়ারি থেকে গাজার রাফাহ সীমান্ত ক্রসিং পুনরায় খুলে দিচ্ছে ইসরাইল। ইসরাইলি সেনাবাহিনী শুক্রবার জানিয়েছে, অবরুদ্ধ ফিলিস্তিনি উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে সীমিত আকারে উভয় দিকেই মানুষের চলাচলের অনুমতি দেওয়া হবে। ক্রসিং থেকে যাতায়াত মিশরের সঙ্গে সমন্বয় করে এবং ইউরোপীয় ইউনিয়নের একটি মিশনের তত্ত্বাবধানে পরিচালিত হবে, যেখানে ইসরাইলের পূর্ব নিরাপত্তা ছাড়পত্র প্রয়োজন হবে।

সেনাবাহিনী জানায়, যুদ্ধের সময় গাজা ছেড়ে যাওয়া বাসিন্দারা মিশরের সঙ্গে সমন্বয় ও ইসরাইলি অনুমোদনের ভিত্তিতে ফিরে আসতে পারবেন। ফিলিস্তিনি বা মিশরীয় কর্তৃপক্ষের কাছ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। ২০২৪ সালের মে মাসে ইসরাইলি বাহিনী নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে ক্রসিংটি বন্ধ ছিল।

অক্টোবরে সম্পাদিত প্রথম পর্যায়ের যুদ্ধবিরতি চুক্তির আওতায় ক্রসিংটি খোলার কথা থাকলেও শেষ জিম্মির লাশ উদ্ধারের শর্তে ইসরাইল তা বিলম্বিত করে, ফলে চুক্তি বাস্তবায়ন কয়েক মাস পিছিয়ে যায়।

31 Jan 26 1NOJOR.COM

দুই বছর পর যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে রাফাহ সীমান্ত খুলছে ইসরাইল

নিউজ সোর্স

দুই বছর পর রাফাহ ক্রসিং খুলে দিচ্ছে ইসরাইল | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ১১: ৫১আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ১২: ২৪
আমার দেশ অনলাইন
রোববার থেকে গাজার রাফাহ সীমান্ত ক্রসিংটি পুনরায় খুলে দিচ্ছে ইসরাইল। দুই বছর বন্ধ থাকার পর সীমিত আকারে মানুষ চলাচলের অনুমতি দেওয়া হবে। ইসরাইলি সেনাবাহ

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।