Web Analytics

বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর শেরেবাংলা নগরের চন্দ্রিমা উদ্যানে, যা জিয়া উদ্যান নামেও পরিচিত, তিনি পুষ্পস্তবক অর্পণ করেন।

শ্রদ্ধা নিবেদনের পর তিনি দুই রাষ্ট্রনায়কের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন এবং সুরা ফাতেহা পাঠ করেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ হয়। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ফল ঘোষণা করেন। বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে তিনি জাতীয় সংসদের ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন।

21 Aug 26 1NOJOR.COM

শপথের আগে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা মির্জা ফখরুলের

নিউজ সোর্স

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা | আমার দেশ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ১৪: ৩২আপডেট : ২১ আগস্ট ২০২৬, ১৪: ৪৫
বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত রাষ্

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।