Web Analytics

বিএনপি নেতা হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, পিআর পদ্ধতি দেশের মানুষ চেনেই না। বিদেশি পিআর পদ্ধতি কার্যকর হলে জনগণ জনপ্রতিনিধিদের খুঁজে পাবে না। তিনি বলেন, সংখ্যাগরিষ্ঠতা থাকলে যেকোনো দল সংবিধান পরিবর্তন করতে পারে। জুলাই সনদ কখনো সংবিধান উপরে অবস্থান করতে পারে না। সারা বিশ্বে নির্বাচিত প্রতিনিধিরা সংবিধান পরিবর্তন করে থাকে। বাংলাদেশেও তাই হয়ে এসেছে। কোনো অনির্বাচিত ব্যক্তি দ্বারা সংবিধান পরিবর্তন হতে পারে না। আরও বলেন, অন্তর্বর্তী সরকারের অধীনে আমরা একটি সুষ্ঠু নির্বাচন চাই। এরপর নির্বাচিত প্রতিনিধিরাই সংবিধান ঠিক করবে। যারা মুক্তিযুদ্ধ দেখেনি বা গল্প শোনেনি তারাই সংবিধান ছুড়ে ফেলার কথা বলল।

28 Aug 25 1NOJOR.COM

জুলাই সনদ কখনো সংবিধান উপরে অবস্থান করতে পারে না। যারা মুক্তিযুদ্ধ দেখেনি বা গল্প শোনেনি তারাই সংবিধান ছুড়ে ফেলার কথা বলল: হাফিজ

নিউজ সোর্স

বিদেশি পিআর পদ্ধতি কার্যকর হলে মানুষ জনপ্রতিনিধিদের খুঁজে পাবে না: হাফিজ উদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, নির্বাচনে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি দেশের মানুষ চেনেই না। বিদেশি পিআর পদ্ধতি কার্যকর হলে জনগণ জনপ্রতিনিধিদের খুঁজে পাবে না।