Web Analytics

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, দ্রুত নগরায়ণের এই সময়ে পরিকল্পিত, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই নগর উন্নয়ন নিশ্চিত করতে সমন্বিত স্থানিক পরিকল্পনার বিকল্প নেই। বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নগর উন্নয়ন অধিদপ্তর আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, উন্নয়ন ও পরিবেশের মধ্যে ভারসাম্য রক্ষা করে বিজ্ঞানভিত্তিক পরিকল্পনার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে হবে।

মন্ত্রী জানান, সমাপ্তির জন্য নির্ধারিত তিনটি প্রকল্পে কৃষিজমি সংরক্ষণ, পরিবেশ সুরক্ষা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, নাগরিক সুবিধা সম্প্রসারণ, জলাবদ্ধতা নিরসন, দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং স্থানীয় অর্থনৈতিক সম্ভাবনার বিকাশকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এসব উদ্যোগ জলবায়ু সহনশীল অবকাঠামো গড়ে তোলা, পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা ও জনগণের জীবনমান উন্নয়নে সহায়ক হবে।

প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেন, জনবান্ধব ও উন্নত শহর গঠনে স্থানিক পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপস্থাপিত তিনটি প্রকল্পের কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

21 May 26 1NOJOR.COM

টেকসই ও বাসযোগ্য নগর উন্নয়নে সমন্বিত স্থানিক পরিকল্পনার ওপর গুরুত্ব

নিউজ সোর্স

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা হবে | আমার দেশ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২০ মে ২০২৬, ১৮: ০০
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, দ্রুত নগরায়ণের এই সময়ে পরিকল্পিত, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই নগর উন্নয়ন নিশ্চিত করতে সমন্বিত স্থানিক পরিকল্পনার কোনো বিকল্প নেই। উন্নয়ন ও পরিবেশের মধ্যে ভারসাম্য

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।