Web Analytics

জুলাই বিপ্লবে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করে। দণ্ডপ্রাপ্তদের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতও রয়েছেন।

মৃত্যুদণ্ড পাওয়া অন্য আসামিরা হলেন যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, এবং নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। বিচারিক প্যানেলের অন্য দুই সদস্য ছিলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

ট্রাইব্যুনাল কাদের, নাছিম, আরাফাত, পরশ ও নিখিলের স্থাবর ও অস্থাবর সম্পত্তির ৫০ শতাংশ বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছে। সম্পত্তি বিক্রির অর্থ জুলাই ও আগস্ট ২০২৪-এ শহীদ ও আহত ব্যক্তি বা তাঁদের পরিবারকে জুলাই ফাউন্ডেশন অথবা অন্য বিধিবদ্ধ প্রতিষ্ঠানের মাধ্যমে ক্ষতিপূরণে ব্যবহারের কথা বলা হয়েছে। মামলায় নয়টি অভিযোগ আনা হয় এবং প্রসিকিউশন ২৯ জন সাক্ষী উপস্থাপন করে। ১৭ আগস্ট যুক্তিতর্ক শেষ হওয়ার পর মামলা রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়।

15 Sep 26 1NOJOR.COM

জুলাই গণহত্যা মামলায় ওবায়দুল কাদেরসহ সাতজনকে মৃত্যুদণ্ড দিল ট্রাইব্যুনাল-২

নিউজ সোর্স

ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

জুলাই বিপ্লবে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ডের রায় দিয়েছে ট্রাইব্যুনাল-২।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরু

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।