Web Analytics

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামের কৃষক আহাদ মিয়া (৫৫) পাকা ধান পানিতে তলিয়ে যেতে দেখে মারা গেছেন। পরিবার ও স্থানীয়রা জানান, তিনি ধারদেনা করে ছয় বিঘা জমিতে বোরো মৌসুমের ধান রোপণ করেছিলেন। হঠাৎ ভারী বৃষ্টি ও উজানের ঢলে সব ধান পানিতে তলিয়ে যায়। সকালে শ্রমিক নিয়ে জমিতে গিয়ে ধান তলিয়ে যাওয়ার দৃশ্য দেখে তিনি অচেতন হয়ে পড়েন এবং বাড়িতে নেওয়ার পথে মারা যান।

স্থানীয় ইউপি সদস্য আহামেদ আলী জানান, চোখের সামনে সব শেষ হয়ে যেতে দেখে আহাদ মিয়া তা সহ্য করতে পারেননি। নিহতের ভাতিজা মোহাম্মদ ফারুক আহমেদ জানান, শনিবার দুপুরে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান আহমেদ বলেন, খবর পেয়ে একজন উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে প্রণোদনার আওতায় আনার কাজ চলছে।

03 May 26 1NOJOR.COM

ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ধান তলিয়ে দেখে কৃষকের মৃত্যু

নিউজ সোর্স

পাকা ধান পানিতে তলিয়ে যেতে দেখে কৃষকের মৃত্যু | আমার দেশ

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ : ০২ মে ২০২৬, ২২: ২৮
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পানির নিচে ধান তলিয়ে যাওয়া দেখে জমির আইলে লুটিয়ে পড়ে আহাদ মিয়া (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামের হরমুজ আলীর ছেলে।
পরিবা

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।