Web Analytics

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দোয়া, মিলাদ মাহফিল, বিশেষ মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশের শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করা হয়।

বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. সাইফুল ইসলাম। সহকারী রেজিস্ট্রার মো. আলাউদ্দিন জুলাই গণঅভ্যুত্থানের ওপর একটি প্রামাণ্যচিত্র উপস্থাপন করেন। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা গভীর শ্রদ্ধায় শহীদদের স্মরণ করেন এবং তাঁদের আত্মত্যাগের প্রতি সম্মান জানান।

আলোচনা সভার বক্তারা বলেন, শহীদদের আত্মত্যাগ গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার সংগ্রামে অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। তাঁদের আত্মত্যাগ নতুন প্রজন্মকে দেশপ্রেম, দায়িত্ববোধ ও ন্যায় প্রতিষ্ঠার আদর্শে উদ্বুদ্ধ করবে বলেও তাঁরা আশা প্রকাশ করেন। এর আগে ২০ জুলাই বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এক আলোচনা সভায় শহীদ ওয়াসিমের পিতা মো. শফিউল আলম এবং আহত জুলাই যোদ্ধা আলিফ উদ্দিন রুবেলকে ‘বিপ্লবী সম্মাননা’ দেওয়া হয়।

05 Aug 26 1NOJOR.COM

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দোয়া ও আলোচনা সভা

নিউজ সোর্স

জুলাই শহীদদের স্মরণে চবিতে দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভা | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ১৮: ৪৫আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ১৯: ২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দোয়া, মিলাদ মাহফিল, বিশেষ মোনাজাত ও আলোচনা সভা অনুষ্

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।