Web Analytics

নেপালের দক্ষিণাঞ্চলে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে দফায় দফায় সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। ভারত সীমান্তবর্তী সুনসারি জেলার একটি গ্রামে গত রোববার প্রথম সহিংসতা শুরু হয় বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। এ ঘটনার পর দেশের নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ নাগরিকদের শান্ত ও দায়িত্বশীল থাকার আহ্বান জানিয়েছেন।

কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, হিন্দুদের একটি ধর্মীয় শোভাযাত্রায় উচ্চ শব্দে গান বাজানো এবং ধর্মীয় পতাকা টাঙানো নিয়ে স্থানীয় মুসলিমদের সঙ্গে তীব্র বাগ্‌বিতণ্ডা হয়। পরে তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি চালালে দুজন নিহত হন বলে নেপাল পুলিশের মুখপাত্র আবি নারায়ণ কাফ্লে জানিয়েছেন।

পাশের সিরাহা জেলায় কারফিউ ভেঙে বিক্ষোভের সময় বৃহস্পতিবার আরও একজনের মৃত্যু হয়। সুনসারি ও আশপাশের জেলাগুলোতে কঠোর কারফিউ জারি করা হয়েছে। প্রধানমন্ত্রী সুষ্ঠু ও স্বচ্ছ তদন্ত এবং দায়ীদের বিচারের প্রতিশ্রুতি দিয়েছেন। পুলিশ সব সদস্যকে সর্বোচ্চ সতর্কতায় রেখেছে বলে কাফ্লে জানান; তাদের লক্ষ্য ন্যূনতম বল প্রয়োগে জানমাল রক্ষা করা।

31 Jul 26 1NOJOR.COM

নেপালের সিরাহায় হিন্দু-মুসলিম সংঘর্ষের পর একটি বিপণিবিতানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পরে সেখান থেকে ধোঁয়া ও আগুনের শিখা উঠতে দেখা যায়। ছবি: রয়টার্স

নিউজ সোর্স

হিন্দু-মুসলিম সংঘর্ষে নেপালে ৩ জন নিহত, শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর | আমার দেশ

আল-জাজিরা
প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ১১: ২২
নেপালের দক্ষিণাঞ্চলে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
রক্তাক্ত এ সংঘাতের জেরে দেশবাসীকে শান্ত থাকার জোর আহ্বান জানিয়েছেন দেশটির নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।