মাদারগঞ্জে কৃষক দুশ্চিন্তায়: হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় চলতি মৌসুমে কাঁচা মরিচের বাম্পার ফলন হয়েছে। কিন্তু উৎপাদন বেশি হলেও ন্যায্যমূল্য পাচ্ছেন না কৃষকরা। পাইকারি বাজারে প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে ১৭ থেকে ১৮ টাকায়। অথচ কয়েক দফা হাতবদলের পর সেই মরিচই খুচরা বাজারে বিক্রি হচ্ছ