২৩ শিক্ষকের বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ
রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ২৩ শিক্ষকের বিরুদ্ধে জাল সনদ নিয়ে চাকরির অভিযোগ উঠেছে। বিষয়টি তদন্তে উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব শিক্ষকের বিএড সনদ বর্তমানে বন্ধ ঘোষিত দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত বলে জানা গেছে।