Web Analytics

মাত্র দুই সপ্তাহের ব্যবধানে ট্রিলিয়নিয়ারের মর্যাদা হারিয়েছেন প্রযুক্তি খাতের শীর্ষ ব্যবসায়ী ইলন মাস্ক। ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্সের তথ্য অনুযায়ী, বুধবার মার্কিন শেয়ারবাজার বন্ধের সময় তার নিট সম্পদ কমে দাঁড়ায় ৯৫৭ বিলিয়ন ডলার, যা ১৪ দিনেরও কম সময় আগে ছিল ১ দশমিক ১১ ট্রিলিয়ন ডলার। বিশ্বজুড়ে শেয়ারবাজারে বড় ধরনের ধস নামায় প্রযুক্তি খাতের শেয়ার, বিশেষ করে স্পেসএক্স ও টেসলার শেয়ার, ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

তবুও মাস্ক এখনো বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে রয়েছেন এবং তার সম্পদ নিকটতম প্রতিদ্বন্দ্বীদের তুলনায় অনেক বেশি। রকেট, স্যাটেলাইট ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিনির্ভর কোম্পানির শেয়ার বাজারে আসার পর তিনি বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে এক ট্রিলিয়ন ডলারের বেশি সম্পদের মালিক হন। আইপিওতে শেয়ার প্রতি মূল্য নির্ধারিত হয়েছিল ১৩৫ ডলার এবং লেনদেন শুরু হলে তা বেড়ে দাঁড়ায় ১৫০ ডলার।

এই আত্মপ্রকাশের ফলে কোম্পানিটির বাজারমূল্য দাঁড়ায় ১ দশমিক ৭৭ ট্রিলিয়ন ডলারেরও বেশি, যেখানে মাস্কের মালিকানা ছিল প্রায় ৪২ শতাংশ।

25 Jun 26 1NOJOR.COM

বিশ্ববাজারে পতনে ট্রিলিয়নিয়ার মর্যাদা হারালেন ইলন মাস্ক

নিউজ সোর্স

ট্রিলিয়নিয়ারের মর্যাদা হারালেন ইলন মাস্ক | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৫ জুন ২০২৬, ১১: ৩৬আপডেট : ২৫ জুন ২০২৬, ১১: ৫৬
মাত্র দুই সপ্তাহের ব্যবধানে ট্রিলিয়নিয়ারের মর্যাদা হারালেন প্রযুক্তি খাতের শীর্ষ ব্যবসায়ী ইলন মাস্ক। ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্সের তথ্য অনুযায়ী, বুধবার মার্কিন শেয়ারবাজার

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।