Web Analytics

রাজধানীর ধানমন্ডিতে মেডিকো বায়োর সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে কাগজবাড়ি। এই উদ্যোগের অংশ হিসেবে দেশের গ্রামীণ ও সুবিধাবঞ্চিত এলাকার ২১টি স্কুলে ল্যাপটপ প্রদান করা হচ্ছে, যাতে প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে কোনো শিক্ষার্থী স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয়। এই ল্যাপটপের মাধ্যমে দুই সহস্রাধিক শিক্ষার্থী সারাবছর বিনামূল্যে বিএমডিসি নিবন্ধিত ও সরকারি অনুমোদনপ্রাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাবে।

আয়োজকদের মতে, এ উদ্যোগের মাধ্যমে তৃণমূল শিক্ষার্থীদের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে। প্রতিটি বিদ্যালয়ে একজন শিক্ষক প্রতিনিধি থাকবেন, যিনি শিক্ষার্থীদের সঙ্গে চিকিৎসকদের ডিজিটাল অ্যাপয়েন্টমেন্ট ও পরামর্শের সমন্বয় করবেন। ল্যাপটপগুলো শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষা ও প্রযুক্তি ব্যবহারে দীর্ঘমেয়াদি সহায়ক ভূমিকা রাখবে।

কাগজবাড়ি আরও জানিয়েছে, তারা গিনেস ওয়ার্ল্ড রেকর্ড শিক্ষা সামগ্রী ডোনেশন ক্যাম্পেইন হাতে নিয়েছে, যার মাধ্যমে ১২ ঘণ্টায় ১৫০০ স্কুলের প্রায় সাড়ে ৪ লাখ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে এক মাসের শিক্ষাসামগ্রী বিতরণ করা হবে।

13 Feb 26 1NOJOR.COM

২১ গ্রামীণ স্কুলে ল্যাপটপ ও বছরজুড়ে ফ্রি ডিজিটাল স্বাস্থ্যসেবা দিচ্ছে কাগজবাড়ি

নিউজ সোর্স

গ্রামীণ ২১ বিদ্যালয় পাচ্ছে ল্যাপটপ, সঙ্গে বছরজুড়ে ফ্রি স্বাস্থ্যসেবা | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ২০: ০৬
আমার দেশ অনলাইন
একুশে ফেব্রুয়ারি আমাদের জাতীয় ইতিহাসের একটি স্মরণীয় দিন। মাতৃভাষায় কথা বলার দাবি জানাতে গিয়ে একটি জাতিকে এদিন রক্ত দিতে হয়েছে। একুশে ফেব্রুয়ারি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশের

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।