Web Analytics

স্যাটেলাইট প্রযুক্তি, ভবিষ্যৎ আর্থ অবজারভেশন স্যাটেলাইট ব্যবস্থা এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটি সমঝোতা স্মারক সই করেছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে চুক্তিটি স্বাক্ষর করেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আল-ফোরকান এবং বিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ইমাদুর রহমান। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসসিএল এ তথ্য জানায়।

সমঝোতার আওতায় দুই প্রতিষ্ঠান যৌথ গবেষণা, প্রশিক্ষণ এবং জ্ঞান ও প্রযুক্তি বিনিময়ের সুযোগ তৈরি করবে। সহযোগিতার ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে আর্থ অবজারভেশন স্যাটেলাইট প্রযুক্তি, স্যাটেলাইট ডেটা ও ইমেজ প্রসেসিং, এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিংভিত্তিক গবেষণা।

চুক্তিতে সমুদ্র পর্যবেক্ষণ, নীল অর্থনীতি এবং দুর্যোগ ব্যবস্থাপনাও অন্তর্ভুক্ত রয়েছে। বিএসসিএলের প্রকৌশলীদের প্রশিক্ষণ এবং আর্থ অবজারভেশন স্যাটেলাইটের তথ্য ব্যবহারে কারিগরি সক্ষমতা বাড়াতেও সহযোগিতা করা হবে। স্বাক্ষর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমিন ও অধ্যাপক ড. মো. সাফিকুল ইসলাম এবং বিএসসিএলের উপমহাব্যবস্থাপক বখতিয়ার আহমেদ উপস্থিত ছিলেন।

26 Sep 26 1NOJOR.COM

স্যাটেলাইট গবেষণা, প্রশিক্ষণ ও আর্থ অবজারভেশনে বিএসসিএল-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা

নিউজ সোর্স

স্যাটেলাইট প্রযুক্তি উন্নয়নে বিএসসিএল-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমঝোতা

স্যাটেলাইট প্রযুক্তির উন্নয়ন, ভবিষ্যৎ আর্থ অবজারভেশন (ইও) স্যাটেলাইট ব্যবস্থা এবং দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।