Web Analytics

হরমুজ প্রণালির নিরাপত্তা ও নৌযান চলাচল নিশ্চিত করতে ইসলামাবাদ সমঝোতা স্মারকের আওতায় গৃহীত ব্যবস্থা বাস্তবায়নে অটল থাকার ঘোষণা দিয়েছে ইরান। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএকে দেওয়া সাক্ষাৎকারে দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামি নিয়্যা যুক্তরাষ্ট্রকে ওই অঞ্চলে হস্তক্ষেপ না করে চুক্তির শর্ত মেনে চলার আহ্বান জানান।

তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র বিশেষ করে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় একাধিক আন্তর্জাতিক চুক্তি থেকে সরে গিয়ে অঙ্গীকার ভঙ্গ করেছে। আকরামি নিয়্যার দাবি, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালির দক্ষিণে একটি ‘অবৈধ করিডোর’ গঠনের চেষ্টা করছে, যা সমঝোতা স্মারকের পরিপন্থী। তিনি বলেন, ইরান ও ওমান পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে প্রণালির নৌযান চলাচল পরিচালনা করছে এবং যুক্তরাষ্ট্রের একতরফা পদক্ষেপ আঞ্চলিক নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলছে।

ইরানি সেনা মুখপাত্র সতর্ক করে বলেন, ইরানের দ্বীপ, উপকূল বা সামরিক স্থাপনার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিলে ‘কঠোর ও ব্যাপক’ জবাব দেওয়া হবে। তিনি আরও জানান, যুদ্ধবিরতি ও সমঝোতা কার্যকরের পর ইরান তার সামরিক সক্ষমতা জোরদার করেছে এবং সম্ভাব্য সব পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে।

13 Jul 26 1NOJOR.COM

হরমুজ প্রণালি চুক্তি মানতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরান

নিউজ সোর্স

চুক্তি মেনে চল, এটাই তোমাদের জন্য ভালো —যুক্তরাষ্ট্রকে ইরানের নসিহত | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ১৭: ৫৩আপডেট : ১২ জুলাই ২০২৬, ১৮: ২২
হরমুজ প্রণালির নিরাপত্তা ও নৌযান চলাচল নিশ্চিত করতে ইসলামাবাদ সমঝোতা স্মারকের (এমওইউ) আওতায় গৃহীত ব্যবস্থা বাস্তবায়নে অটল থাকার ঘোষণা দিয়েছে ইরান। একই সঙ্গে ওই অঞ্চলে হস্তক্ষ

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।