Web Analytics

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে অস্ত্র ও যুদ্ধের অবশিষ্ট সামগ্রী রাখা একটি অস্থায়ী গুদামে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। রয়টার্স সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে জানিয়েছে, বুধবার সারমাদা শহরের কাছে এই বিস্ফোরণ ঘটে।

উত্তর ইদলিবের গ্রামাঞ্চলের বুর্জ আল-নিমরা এলাকায় বিস্ফোরণের পর জরুরি উদ্ধারকারী দল পাঠানো হয়। তবে পরপর কয়েকটি বিস্ফোরণের কারণে অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজ ব্যাহত হয়। আগুন থেকে ঘণ্টার পর ঘণ্টা ঘন ধোঁয়া বের হতে থাকে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের মধ্যে তাদের কয়েকজন সদস্যও রয়েছেন।

ধ্বংসস্তূপের নিচে কেউ আটকা পড়েছেন কি না, তা খুঁজতে উদ্ধারকারীরা অভিযান চালাচ্ছেন। অ্যাসোসিয়েটেড প্রেসের একজন আলোকচিত্রী ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার হতে দেখেছেন। বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ জানায়নি কর্তৃপক্ষ। সানা জানিয়েছে, গুদামটিতে ২০১১ থেকে ২০২৪ সাল পর্যন্ত সিরিয়ার বিদ্রোহ ও গৃহযুদ্ধের সময়ের অস্ত্র ও গোলাবারুদ রাখা ছিল। গত ১ সেপ্টেম্বর ইদলিবের বিনিশে গোলাবারুদবাহী যান বিস্ফোরণে পাঁচজন নিহত হন।

10 Sep 26 1NOJOR.COM

ইদলিবে অস্থায়ী অস্ত্র গুদামে বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত, আহত ১১

নিউজ সোর্স

সিরিয়ায় অস্ত্র গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৪

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে অস্ত্র ও যুদ্ধের অবশিষ্ট সামগ্রী সংরক্ষণের একটি অস্থায়ী গুদামে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১১ জন। বুধবার সারমাদা শহরের কাছে এ বিস্ফোরণ ঘটে বলে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের ব

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।