Web Analytics

অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তাঁর স্ত্রী ও দুই সন্তানের বিরুদ্ধে দুদকের মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। সোমবার দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আব্দুল্লাহ আল মামুন আগামী ১৪ ডিসেম্বর নতুন শুনানির তারিখ নির্ধারণ করেন।

মামলার অন্য আসামিরা হলেন কামালের স্ত্রী লুৎফুল তাহমিনা খান, ছেলে শাফি মোদ্দাছির খান জ্যোতি এবং মেয়ে শাফিয়া তাসনিম খান। আদালতের বেঞ্চ সহকারী আরিফুল ইসলাম জানান, জ্যোতি গাজীপুরের কাশিমপুর কারাগারে আছেন এবং নিরাপত্তার কারণে তাঁকে আদালতে হাজির করা হয়নি। এ কারণে রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের শুনানির জন্য সময় চেয়ে আবেদন করে, যা আদালত মঞ্জুর করেন।

দুদক ২০২৪ সালের ৯ অক্টোবর কামালের বিরুদ্ধে মামলাটি করে এবং তদন্ত শেষে গত বছরের ১৮ ডিসেম্বর চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয়। অভিযোগে বলা হয়, কামাল জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ২২ কোটি ৫৮ লাখ ৪০ হাজার ১৬২ টাকার সম্পদ অর্জন করেছেন। এছাড়া ৯টি ব্যাংক হিসাবে ৮৭ কোটি ৪৬ লাখ ২৬ হাজার ৯৩৩ টাকা লেনদেনের অভিযোগ রয়েছে।

23 Nov 26 1NOJOR.COM

কামালের দুর্নীতি মামলায় অভিযোগ গঠন শুনানি ১৪ ডিসেম্বর পর্যন্ত পেছাল

নিউজ সোর্স

ছেলেকে আদালতে হাজির না করায় পেছাল কামালের দুর্নীতি মামলার শুনানি

অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তার স্ত্রী ও দুই সন্তানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। আদালত আগামী ১৪ ডিসেম্বর শুনানির নতুন তারিখ ঠিক কর

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।