Web Analytics

আগামী ২১ এপ্রিল ২০২৬ থেকে শুরু হতে যাচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা। এ পরীক্ষার সুষ্ঠু ও নির্বিঘ্ন আয়োজন নিশ্চিত করতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা কেন্দ্রসচিবদের উদ্দেশে ৩১ দফা জরুরি নির্দেশনা জারি করেছে। পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দারের স্বাক্ষরিত নির্দেশনায় প্রশ্নপত্র ব্যবস্থাপনা, নিরাপত্তা ও পরীক্ষাকেন্দ্র পরিচালনা সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীরা ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী এবং নিয়মিত পরীক্ষার্থীরা ২০২৬ সালের সিলেবাস অনুযায়ী পরীক্ষা দেবে। প্রশ্নপত্র যাচাই, পরিবহন ও সংরক্ষণে ট্রেজারি কর্মকর্তা, পুলিশ ও ট্যাগ অফিসারের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। কেন্দ্রসচিব ছাড়া কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না এবং পরীক্ষাকক্ষে প্রতি ২০ জন পরীক্ষার্থীর জন্য একজন কক্ষ পরিদর্শক দায়িত্ব পালন করবেন।

নির্দেশনাগুলো প্রশ্নফাঁস রোধ, শৃঙ্খলা বজায় রাখা এবং পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে জারি করা হয়েছে বলে বোর্ড জানিয়েছে।

03 Apr 26 1NOJOR.COM

২১ এপ্রিল থেকে এসএসসি পরীক্ষা, ঢাবি বোর্ডের ৩১ দফা নির্দেশনা

নিউজ সোর্স

এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ১৭: ০৪
আগামী ২১ এপ্রিল থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হওয়ার জন্য কেন্দ্রসচিবদের প্রতি জরুরি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।