Web Analytics

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আলোচিত সানি হত্যা মামলার প্রধান আসামি মফিজুলকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪ কিশোরগঞ্জের একটি দল। সোমবার দুপুরে জয়পুরহাট সদর থানার চিনিরকল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন মঙ্গলবার পাকুন্দিয়া থানা পুলিশ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে গত ২৩ এপ্রিল দিবাগত রাতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হন সানি। পরে তাকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কিশোরগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরদিন নিহতের স্ত্রী বাদী হয়ে মফিজুলকে প্রধান আসামি করে পাকুন্দিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

পাকুন্দিয়া থানার তদন্ত পরিদর্শক জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

03 Jun 26 1NOJOR.COM

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সানি হত্যা মামলার প্রধান আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার

নিউজ সোর্স

আলোচিত সানি হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার | আমার দেশ

উপজেলা প্রতিনিধি, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)
প্রকাশ : ০২ জুন ২০২৬, ১৮: ৫২
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আলোচিত সানি হত্যা মামলার প্রধান আসামি মফিজুলকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে জয়পুরহাট সদর থানার চিনিরকল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন