Web Analytics

টেকনাফ সীমান্তে আরাকান আর্মির গুলিতে গুরুতর আহত শিশু হুজাইফা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তার মা সাবেকুন্নাহার বিষয়টি নিশ্চিত করেছেন। আজ ৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ৯টা ৫০ মিনিটে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে তার মৃত্যু হয়।

গত ১১ জানুয়ারি সকালে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ছোড়া গুলিতে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্ত এলাকায় হুজাইফা গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নেয়, পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে ১৩ জানুয়ারি বিকেলে বিজিবি ও হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় তাকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেসে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং পরিবারে চলছে গভীর মাতম।

07 Feb 26 1NOJOR.COM

টেকনাফ সীমান্তে আরাকান আর্মির গুলিতে আহত শিশু হুজাইফার মৃত্যু ঢাকায়

নিউজ সোর্স

আরাকান আর্মির গুলিতে আহত সেই শিশু মারা গেছে | আমার দেশ

উপজেলা প্রতিনিধি, (টেকনাফ) কক্সবাজার
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১: ১৬আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৩: ০১
উপজেলা প্রতিনিধি, (টেকনাফ) কক্সবাজার
দেশের আলোচিত টেকনাফ সীমান্তে আরাকান আর্মির গুলিতে গুরুতর আহত হয়ে লাইফ সাপোর্টে থাকা শিশু হুজাইফা অবশেষে

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।