Web Analytics

জাতীয় যুবশক্তির সভাপতি তারিকুল ইসলাম বলেছেন, তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে পদক্ষেপ না নিলে এনসিপি ৪০ লাখ বেকারকে নিয়ে মাঠে নামবে। শুক্রবার বিকালে ঢাকার দ্য ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, আইইবি মিলনায়তনে জাতীয় যুবশক্তি আয়োজিত ‘জুলাই যুব কনভেনশন-২০২৬’-এ সভাপতির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন। প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে তিনি বলেন, কর্মসংস্থান না হলে আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে।

তারিকুল ইসলামের অভিযোগ, তরুণদের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে বিএনপি ক্ষমতায় এলেও গত পাঁচ মাসে কর্মসংস্থান সৃষ্টির নামে নিজেদের দলের কর্মীদের জন্য চাঁদাবাজির ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, বিএনপিকে ক্ষমতায় টিকিয়ে রাখার দায় এনসিপির নয়; সুস্থ রাজনীতি ও জনগণের কল্যাণে কাজ করেই দলটিকে ক্ষমতায় টিকে থাকতে হবে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ফেসবুক পেজে গত ছয় মাসে যুবকদের কর্মসংস্থান নিয়ে কোনো খবর পোস্ট হয়নি বলেও দাবি করেন তিনি। কনভেনশনে প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন এমপি। বিশেষ অতিথি ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিনসহ বিভিন্ন সংগঠনের নেতারা।

25 Jul 26 1NOJOR.COM

কর্মসংস্থান না হলে ৪০ লাখ বেকারকে নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি যুবশক্তি সভাপতির

নিউজ সোর্স

কর্মসংস্থান না হলে ৪০ লাখ বেকারকে নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি | আমার দেশ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ২২: ০০
জাতীয় যুবশক্তির সভাপতি তারিকুল ইসলাম ক্ষমতাসীন দল বিএনপির প্রতি হুঁশিয়ার উচ্চারণ করে বলেন, তরুণদের কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিয়ে আপনারা ক্ষমতায় এসেছেন। অথচ গত পাঁচ মাসে কর্মসংস্থান সৃষ্টির নামে নি

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।