Web Analytics

চট্টগ্রামের আগ্রাবাদে একীভূত হওয়া পাঁচ ব্যাংকের কয়েকটি শাখায় সোমবার সকালে তালা দেন আমানতকারীরা। আমানতকারী অ্যাসোসিয়েশন নামের সংগঠনের ব্যানারে শতাধিক গ্রাহক মিছিল নিয়ে এসে প্রথমে এক্সিম ব্যাংকের আগ্রাবাদ শাখায় কর্মরত কর্মকর্তাদের বের করে দিয়ে তালা দেন। পরে ইউনিয়ন ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি শাখাতেও একইভাবে তালা দেওয়া হয়। দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ উপস্থিতিতে ব্যাংক কর্তৃপক্ষ তালা খুলে নেয়।

অমানতকারীরা জানান, আওয়ামী লীগ সরকারের শেষ সময় থেকে ব্যাংকগুলো থেকে টাকা তোলা যাচ্ছে না। কোটি টাকার বেশি জমা থাকলেও সামান্য চেকও পাস হচ্ছে না। সরকারের সরবরাহ করা অর্থ ব্যাংক কর্মকর্তারা বেতন হিসেবে নিচ্ছেন, কিন্তু গ্রাহকদের আমানত ফেরত দিচ্ছেন না। অন্তর্বর্তী সরকারের একীভূতকরণ সিদ্ধান্তের সুফলও তারা পাচ্ছেন না বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা।

পুলিশ জানায়, পূর্বনির্ধারিত কর্মসূচি ঘিরে আগ্রাবাদ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

04 May 26 1NOJOR.COM

চট্টগ্রামে অর্থ না পেয়ে একীভূত ব্যাংকের শাখায় আমানতকারীদের তালা

নিউজ সোর্স

চট্টগ্রামে একীভূত ব্যাংকের শাখায় আমানতকারীদের তালা | আমার দেশ

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৪ মে ২০২৬, ১৩: ৪৫আপডেট : ০৪ মে ২০২৬, ১৫: ০৫
চট্টগ্রামের আগ্রাবাদে একীভূত হওয়া পাঁচ ব্যাংকের কয়েকটি শাখায় তালা দিয়েছে আমানতকারীরা। আমানতকারী অ্যাসোসিয়েশন নামের একটি সংগঠনের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
সোমবার সকাল ১১টার

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।