Web Analytics

যুক্তরাষ্ট্র ইরাকের কাছে ৮০ কোটি মার্কিন ডলারের সামরিক হেলিকপ্টার ও সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির প্রস্তাব অনুমোদন করেছে। সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। প্রস্তাবিত এই বিক্রির প্রধান ঠিকাদার হবে টেক্সাসের ফোর্ট ওর্থভিত্তিক প্রতিষ্ঠান বেল-টেক্সট্রন।

মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, এই বিক্রি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার স্বার্থে সহায়ক হবে। এর মাধ্যমে কৌশলগত অংশীদার ইরাকের নিরাপত্তা জোরদারে সহায়তা করা হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, প্রস্তাবিত বিক্রি ইরাকের বর্তমান ও ভবিষ্যৎ হুমকি মোকাবিলার সক্ষমতা বাড়াবে। বিশেষ করে হেলিকপ্টারভিত্তিক পরিবহন ও নজরদারি সক্ষমতা উন্নত হবে। পাশাপাশি আকাশ থেকে স্থল লক্ষ্যবস্তুতে হামলা চালানোর সক্ষমতাও বৃদ্ধি পাবে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

01 Sep 26 1NOJOR.COM

ইরাককে ৮০ কোটি ডলারের সামরিক হেলিকপ্টার ও সরঞ্জাম বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

নিউজ সোর্স

ইরাকের কাছে ৮০ কোটি ডলারের সামরিক হেলিকপ্টার বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

ইরাকের কাছে ৮০ কোটি মার্কিন ডলারের সামরিক হেলিকপ্টার ও সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।
সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
বিবৃতিতে বলা হয়েছে, প্রস্তাবিত বিক্রির প্রধান ঠিকাদার হবে টেক্সাসের ফোর্ট ওর্থভি

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।