Web Analytics

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ এনে বিএনপির চার পরাজিত প্রার্থী হাইকোর্টে মামলা করেছেন। তারা হলেন কুড়িগ্রাম-২ আসনের সোহেল হোসাইন কায়কোবাদ, রংপুর-৬ এর সাইফুল ইসলাম, রংপুর-৪ এর এমদাদুল হক ভরসা এবং রাজশাহী-১ আসনের মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দিন। সোমবার (২ মার্চ ২০২৬) হাইকোর্টের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়।

এর আগে রোববার (১ মার্চ) রাজশাহী-৪ ও পাবনা-৪ আসনে কারচুপির অভিযোগ আমলে নিয়ে ব্যালট পেপার ও ফলাফলের রেজাল্টশিট হেফাজতে নেওয়ার নির্দেশ দেন হাইকোর্ট। বিচারপতি জাকির হোসেনের নেতৃত্বাধীন নির্বাচনি আপিল ট্রাইব্যুনাল আবেদনগুলো গ্রহণ করে আগামী ১১ মে পরবর্তী শুনানির দিন ধার্য করেন। এসব আবেদনও পরাজিত বিএনপি প্রার্থীদের পক্ষ থেকে করা হয়।

এর আগে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা-৬, ঢাকা-৭ ও গাইবান্ধা-৪ আসনে একই ধরনের অভিযোগে হাইকোর্টে আবেদন করে।

02 Mar 26 1NOJOR.COM

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে কারচুপির অভিযোগে বিএনপির চার প্রার্থীর হাইকোর্টে মামলা

নিউজ সোর্স

নির্বাচনে কারচুপির অভিযোগে বিএনপির পরাজিত ৪ প্রার্থীর মামলা | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ১১: ৩০আপডেট : ০২ মার্চ ২০২৬, ১১: ৫৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ এনে বিএনপির কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী সোহেল হোসাইন কায়কোবাদ, রংপুর-৬ সাইফুল ইসলাম, রংপুর-৪-এ এমদাদুল হক ভরসা ও রাজশাহী-১ আসনের ম

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।