শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের আপত্তি কেন
লেখার শুরুতেই আমি শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনামলের কয়েকটি ঘটনার কথা উল্লেখ করতে চাই। ১৯৭৫ সালের ১৫ আগস্টের সামরিক অভ্যুত্থানে জড়িত ক্যাপ্টেন আবদুল মাজেদ ফ্যাসিবাদী শাসনামলে নিজের নিরাপত্তার জন্য গোপনে ভারতে গিয়ে অন্য নামে দেশটির নাগরিকত্ব নিয়েছিলেন।