Web Analytics

ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করা এবং সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা ছড়ানোর অভিযোগে তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। উত্তর-পূর্বাঞ্চলীয় মাশহাদ শহরে জানুয়ারিতে অনুষ্ঠিত বিক্ষোভের সময় এই সহিংসতার ঘটনা ঘটে। ইরানের আধা-সরকারি ফারস নিউজ জানিয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন মেহেদি রাসুলি, মোহাম্মদরেজা মিরি ও ইব্রাহিম দৌলতাবাদি।

প্রতিবেদনে বলা হয়েছে, রাসুলি ও মিরিকে মোসাদ-সংশ্লিষ্ট হিসেবে বর্ণনা করা হয়েছে এবং তারা নিরাপত্তা বাহিনীর সদস্য হামিদরেজা ইউসুফিনেজাদ হত্যাকাণ্ডে জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি ধ্বংস, লুটপাট, মলোটভ ককটেল ব্যবহার এবং জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে অপরাধের অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে, দৌলতাবাদীর বিরুদ্ধে অভিযোগ, তিনি মাশহাদের তাবারসি এলাকায় ২৫০ থেকে ৩০০ জন সশস্ত্র দাঙ্গাকারীকে সংঘর্ষে নেতৃত্ব দেন।

ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, ওই সংঘর্ষে কয়েকজন নিরাপত্তা কর্মী নিহত হন এবং একটি ব্যাংক ও বাসিজ সামরিক ঘাঁটিসহ সরকারি ও ব্যক্তিগত সম্পত্তি ধ্বংস করা হয়।

04 May 26 1NOJOR.COM

মাশহাদে সহিংস বিক্ষোভে তিন মোসাদ এজেন্টের মৃত্যুদণ্ড কার্যকর

নিউজ সোর্স

ইরানে ৩ মোসাদ এজেন্টের মৃত্যুদণ্ড কার্যকর | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৪ মে ২০২৬, ১০: ৩৫
ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করা এবং সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা ছড়ানোর অভিযোগে তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। গত জানুয়ারিতে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় মাশহাদ শহরে বিক্ষোভ চলাকালে

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।