Web Analytics

ফেনীর ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের জয়নগর গ্রামে কচুর পাতা কাটাকে কেন্দ্র করে সালেহ আহমদ নামে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার বিকেলে বক্কর ড্রাইভারের বাড়িতে ঘটনাটি ঘটে। স্বজনদের ভাষ্য অনুযায়ী, আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে সালেহ আহমদের মৃত্যু হয়।

নিহতের স্বজনরা জানান, আসরের নামাজের পর বাড়ির পেছনে জঙ্গল পরিষ্কার করার সময় ভুলবশত একই বাড়ির দুলালের কচুগাছের দুটি পাতা কেটে যায়। এ নিয়ে তর্কের একপর্যায়ে দুলাল বালতি দিয়ে সালেহ আহমদকে মারধর করেন বলে অভিযোগ। স্বজন রিপন বলেন, জায়গা-জমি নিয়ে দুলালের সঙ্গে সালেহ আহমদের দীর্ঘদিনের বিরোধ ছিল।

পুলিশ রাতে লাশ উদ্ধার করে ছাগলনাইয়া থানায় নিয়ে যায়। রোববার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে পাঠানোর কথা রয়েছে। নিহতের সৌদি প্রবাসী ছেলে ওমর ফারুক দেশে ফেরার পর মামলা করা হবে বলে স্বজনরা জানিয়েছেন। থানার ডিউটি অফিসার এএসআই আলতাফ হোসেন বলেন, মামলা প্রক্রিয়াধীন। অভিযুক্ত দুলালের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

16 Aug 26 1NOJOR.COM

কচুর পাতা কাটাকে কেন্দ্র করে ছাগলনাইয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

নিউজ সোর্স

কচুর পাতা কাটাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ | আমার দেশ

উপজেলা প্রতিনিধি, ছাগলনাইয়া (ফেনী)
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ০২: ৩৯
ফেনীর ছাগলনাইয়ায় কচুর পাতা কাটাকে কেন্দ্র করে সালেহ আহমদ (৭৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার বিকেলে উপজেলার মহামায়া ইউনিয়নের জয়নগর গ্রামের বক্কর ড্রাইভারের বা

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।